রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতারাতি আকাশ ছোঁয়া দর প্রিয়ার!

news-image

বিনোদন ডেস্ক : প্রিয়া প্রকাশ। গত কয়েকদিন ধরে এই একটা নাম যেন ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে ঝড় তুলেছে। তার সম্পর্কে সব খবর নখদর্পণে চলে এসেছে নেটিজেনদের।

আপাতত অপেক্ষা তার জীবনের প্রথম ছবি ‘ওরু আদার লাভ’-এর মুক্তির। যদিও সে ছবিতে প্রিয়া নায়িকার ভূমিকায় অভিনয় করছেন না। কিন্তু ছবিতে একটি গানের মাত্র ২৫ সেকেন্ডের ক্লিপিংয়ে প্রিয়া জিতেছেন আসমুদ্র হিমাচলের মন। তার পিছনে পরিচালক-প্রযোজকদের লাইন পড়ে গিয়েছে। অষ্টাদশী প্রিয়া যে দর হাঁকিয়েছেন তার পরের ছবির জন্য তা শুনলে সত্যিই চোখ কপালে উঠবে।

জানা গেছে, ভারতের ত্রিচূড়ের বিমলা কলেজে বিকম পাঠরতা প্রিয়া নাকি তার পরের ছবির জন্য ২ কোটি টাকা চেয়েছেন! নিখিল সিদ্ধার্থের বিপরীতে তিনি নায়িকা হবেন ওই ছবিতে।

এদিকে, প্রিয়ার ভক্তদের লিস্ট ক্রমে লম্বা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রবীণ অভিনেতা ঋষি কাপুরের নাম। স্বল্প সময়ের ক্লিপিংয়ে প্রিয়ার অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে ৬৫ বছরের বর্ষীয়ান অভিনেতা জানিয়ে দিয়েছেন, এই মেয়ে একদিন নিশ্চয়ই বড় তারকা হবে।

ঋষির ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না, সেটা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কিন্তু প্রিয়ার জাদুতে যে এই মুহূর্তে আচ্ছন্ন যুব সম্প্রদায়, তাতে কোনও সন্দেহ নেই।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ