,

খালেদা জিয়া ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে : কাদের

news-image

ফেনী প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলেও বিএনপি ঠিকই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ শনিবার দুপুরে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়কপরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

কাদের বলেন, আওয়ামী লীগের উন্নয়নে দেশের মানুষ খুশি হওয়ায় খালেদা জিয়ার রায় তার বিরুদ্ধে যাওয়ার পরও মানুষ রাস্তায় নামেনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন,‘রাজনীতির বাস্তবতাটা তাদের উপলব্ধি করা উচিত। খালেদা জিয়া না থাকলে বিএনপি কি হারিয়ে যাবে চিরদিনের জন্য? বিএনপি দল তো আছে? সেই দলের সঙ্গে আমরা ইলেকশন (নির্বাচন)করব।’

এ সময় ফেনী জেলা প্রশাসক (ডিসি) মনোজ কুমার রায়, পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১