,

মেসিকে আটকানোর কৌশল জানালেন কাবাল্লেরো

news-image

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে বার্সেলোনা-চেলসির দ্বৈরথের ক্ষণ। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে দুদল। সেই মহারণে যে জিতবে কোয়ার্টারে যাওয়ার পথে তারাই এগিয়ে যাবে। ম্যাচটিতে জিততে চায় ব্লুজরা। এই জন্য যে প্রতিপক্ষের লিওনেল মেসিকে আটকাতে হবে। তাকে আটকানোরকৌশলও বলে দিলেন চেলসি গোলরক্ষক উইলি কাবাল্লেরো।

দুই সেয়ানের লড়াইয়ে থাকছেন না কাবাল্লেরো। সাইড বেঞ্চে বসে তাকে সেই যুদ্ধ দেখতে হবে। তিনি নিজে একজন আর্জেন্টাইন। তাই মেসিকে খুব কাছ থেকে দেখেছেন গোলবারের এই অতন্দ্র প্রহরী। বললেন, ‘মেসি অবিশ্বাস্য। আপনারা যখন টিভিতে খেলে দেখেন তখন প্রায়ই ধারাভাষ্যকাররা তা বলে থাকেন। মানুষ যেমনটা বিশ্বাস করে, তার চেয়েও বিধ্বংসী সে। তাই জিততে হলে তাকে আটকাতে হবে।’

এফএ কাপের পঞ্চম রাউন্ডে হাল সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। ওই ম্যাচে কয়েকটি দারুণ সেভ করার পাশাপাশি একটি পেনাল্টিও রুখে দেন কাবাল্লেরো। অথচ ইউরোপ সেরার প্রতিযোগিতার অন্যতম সেরা লড়াইয়ে থাকছেন না তিনি। বলেন, ‘মেসিকে আটকানো কঠিন। তবে তাকে থামানোও সম্ভব। এই জন্য দলের ১১ জনকে একযোগে লড়তে হবে। সেই ম্যাচ নিয়ে কোচকে ( আন্তোনিও কন্তে) সুনিপুণ পরিকল্পনা আঁটতে হবে। বার্সায় খেলার অভিজ্ঞতা আছে পেড্রো ও সেস্ক ফ্যাব্রিয়াসের। ম্যাজিসিয়ানকে আটকাতে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তবে কাতালানদের খেলার ধরণ নিয়ে অতিরিক্ত মাত্রায় আলোচনার দরকার নেই।’

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে আটকাতে নিজের ভূমিকা নিয়ে ৩৬ বছর বয়সী গোলরক্ষক বলেন, ‘ওই ম্যাচে আমি সাইড বেঞ্চে থাকব। বার্সাকে হারাতে নিজেও ভূমিকা পালন করব। সেখান থেকেই বার্সাকে হারানোর কৌশল সতীর্থদের স্মরণ করিয়ে দেব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর