,

মেক্সিকোতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

news-image
মেক্সিকোর দক্ষিণ অঞ্চলে শুক্রবার ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের আঘাতে রাজধানী মেক্সিকো সিটির ভবনগুলো কেঁপে উঠে ও চার দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ওসাকা প্রদেশের পিনাতোপা থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে। শক্তিশালী ভূমিকম্পেটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৪৩ কিলোমিটার গভীরে ঘটেছিল।

ওসাকার সিভিল প্রটেকশন এখনও কোন হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি তবে রাজধানীতে কিছু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের কারণে কিছুক্ষণের জন্য চলাচল প্রায় স্থবির হয়েগিয়েছিল। তবে আরও অন্তত পাঁচটি রাজ্যে বৃহত্তর ভূমিকম্পের সতর্কতা জারি করেছে কতৃপক্ষ। কর্তপক্ষ তাদের নাগরিকদের কিছুক্ষণ বাইরে অবস্থান করা নির্দেশ দিয়েছিল।

ভূমিকম্পটি এমন একটি সময় ঘটে যখন হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় চীনা নববর্ষ উৎযাপনের জন্য সমবেত হয়েছিল।

উল্লেখ্য, গতবছর সেপ্টেম্বরে মেক্সিকোর কেন্দ্রে ৭.১ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পের আঘাতে শুধু রাজধানীতেই নিহত হয়েছিল ২২৮জন এবং পুরো অঞ্চলে আরও ৩৬৯জন নিহত হয়েছিল।

ইয়ন টিভি, রয়টার্স, বিবিসি

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর