রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে স্ত্রীর পিছনে লাঠি নিয়ে দৌড়াচ্ছেন স্বামী!

news-image

ভালোবাসা দিবসটা একান্তেই কাটানোর কথা ছিল শম্পা হাসনাইন ও শাখাওয়াত সাগর দম্পতির। কিন্তু সে পরিকল্পনা বাদ দিয়ে সাগর মারার জন্য স্ত্রী শম্পার পিছু পিছু দৌড়ালেন। স্বামীর তাড়া খেয়ে আতঙ্কে ব্যস্ত রাস্তায় রিকশা-গাড়ি উপেক্ষা করেই প্রাণপনে দৌড়েছেন শম্পা।

তবে সবই হয়েছে নাটকে চরিত্রের প্রয়োজনে। এবারের ভালোবাসা দিবসটাও শ্যুটিং সেটেই কেঁটেছে সাগর-শম্পার। সেখানেই পর্দা ও বাস্তবের স্বামী সাগরকে সঙ্গে করে কেক কেটেছেন।

যে নাটকের জন্য এত কিছু সেই নাটকটির নাম ‘যে কথা হয়নি বলা’। পরিচালনা করেছেন মনিরুজ্জামান মনির।

শম্পা হাসনাইন বলেন, নাটকের গল্পে আমি আর সাগর স্বামী-স্ত্রী। হাস্যরসের মধ্য দিয়ে ভালোবাসার এ গল্পটি এগিয়েছে। ফিল্মি ঘরানার মজার একটি গল্প এটি। প্রথমবারের মতো আমাদের দু’জনকে এমন চরিত্রে দেখা যাবে।

বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ