,

বাইক নিয়ে ভয়ংকর স্টান্ট দেখানো কে এই তরুণী? (ভিডিওসহ)

news-image

অনলাইন ডেস্ক : বাহন হিসেবে বাইক যতটা জনপ্রিয় ততটাই বিপজ্জনক। বাইক দুর্ঘটনার শিকার হয়ে অনেকের অঙ্গহানি এমনকী মৃত্যুর ঘটনাও প্রায়ই ঘটে থাকে। আবার এই বাইকটাকে অনেকে এমনভাবে কব্জা করেছেন, তাদের স্টান্ট দেখলে চোখ কপালে ওঠে! বুকের ভেতর দরাম দরাম শব্দ হতে থাকে, এই বুঝি বাইক থেকে ছিটকে গেল রাইডার। সম্প্রতি এক তরুণীর এমনই বাইক স্টান্ট ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

হাইওয়ে ধরে ছুটে চলছে একটি বাইক। আরোহী ২৫ বছর বয়সী এক তরুণী। তার পরনে ছোটখাট পোশাক। কোনো নিরাপত্তা সরঞ্জামের বালাই নেই। সামনের চাকা শূন্যে আর পিছনেরটা মাটি ঘেঁষা! একটু এদিক ওদিক হলেই নিশ্চিত মৃত্যু। এরপরেও এক চাকার উপর ভর করেই চলছে হরেক রকম কেরামতি। কখনও বাইকের হাতল ধরে পাহাড়ে ওঠার ঢংয়ে  হামাগুড়ি দিয়ে বাইকের হেডলাইটের কাছে পৌঁছে যাচ্ছেন সেই তরুণী।

কখনও আবার সিটের উপর এক পা রেখে অন্য পা শূন্যে উড়িয়ে দিচ্ছেন। তরুণীর কেরামতি দেখলে মনে হবে শূন্যে পা ভাসিয়ে যেন নতুন টাইটানিক সিকোয়েন্স তৈরির চেষ্টা চলছে! বিস্ময়ে ভ্রু কুঁচকালেও, হার্টবিট প্রচণ্ডভাবে বেড়ে গেলেও এই তরুণীর সাহসের প্রশংসা না করে উপায় নেই। সার্কাসের বাঘ যেমন ‘রিং মাস্টার’ এর হাতে পোষ মানে, তেমনই এই তরুণীর হাতে যেন বশ মেনেছে তার বাইক!

২৫ বছর বয়সী এই তরুণীর নাম শামস। ‘শামস’স স্টান্ট’ নামে তার ফেসবুক আইডিতে দেখা যায় ভয়ানক সব বাইক স্টান্ট। নিচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার ফেসবুক ফ্যানপেইজে দ্রুত গতিতে বেড়ে চলছে লাইক। বিপজ্জনক স্টান্ট দেখিয়েই জেন ইয়াইয়ের কাছে ভাইরালের খাতায় নাম তুলে ফেলেছেন এই বাইকার। তবে নিরাপত্তা সরঞ্জাম না পরে এমন স্টান্ট করাকে ভালোভাবে নিচ্ছেন না অনেকেই। তাদের মতে, শামস অনেক তরুণ-তরুণীদেরকেই ভুল বার্তা দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর