,

নতুন রসায়নে প্রসেনজিৎ-ঋতুপর্ণার চমক!

news-image

বিনোদন প্রতিবেদক : বছর দুই আগে শিবপ্রসাদ ও নন্দিতা রুপোলি পর্দায় ফিরিয়ে এনেছিলেন বাংলার সোনালি জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তবে এই জুটিকে প্রাক্তন হতে দেননি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘দৃষ্টিকোণে’-এর ফ্রেমে ধরা পড়েছে আবার সেই রসায়নের। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। যেখানে ‘জাতিস্মর-এর পর আবার লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা গেছে বুম্বা দা-কে।

এই ছবিতে প্রসেনজিতের চোখে রয়েছে চমক। সেটা নতুন করে আর বলে দেওয়ার দরকার নেই। সূত্রের খবর, ছবির শ্যুটিংয়ের সময় বিশেষ ধরনের এই লেন্স পরে থাকতে থাকতে, অনেক সময় মাথা নাকি ঘুরে যেত নায়কের। গল্পে প্রসেনজিৎকে দেখা যাবে ডি. মিত্র নামে একজন বিখ্যাত আইনজীবীর ভূমিকায়। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন চূর্ণী। ঋতুপর্ণার চরিত্রের নাম মিসেস সেন। তিনি একটি মামলা নিয়ে আসবেন প্রসেনজিতের কাছে। কিন্তু তারপর কি হবে? সেটা জানতে আপনাকে অপেক্ষা করতে হবে পয়লা বৈশাখ পর্যন্ত।

তবে বাংলা ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেই এক ঘরানা। তাঁর ছবি মানেই দর্শকের ভাবনার ভাঁড়ারে নতুন রসদ। এবার কৌশিকের ছবিতে প্রসেনজিৎ ও ঋতুপর্না। দর্শকের জন্য যে তা নয়া প্রাপ্তি তা বলার অপেক্ষা রাখে না। আপাতত তার অপেক্ষাতেই শুরু প্রহর গোনা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর