রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় ৫ সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর গুলিতে ভারতের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের একটি চৌকিতে হামলা চালালে এসব সেনা মারা যায়।

পাকিস্তান বলছে, একটি স্কুল ভ্যানে ভারতীয় সেনাদের হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার পর পাক সেনারা ভারতের ওই সামরিক চৌকিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, তাতা পানি সেক্টর থেকে সেনাবাহিনী ভারতীয় চৌকিতে হামলা চালায়। ওই এলাকাতেই স্কুল ভ্যানে গুলি চালায় ভারতীয় সেনারা। পাকিস্তানি সেনাদের হামলায় বহু ভারতীয় সেনা আহত হয়েছে।

আইএসপিআর’র প্রধান মেজর জেনারেল আসিফ গাফুর বলেন, পাকিস্তানের নিরীহ জনগণের ওপর ভারতীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

এর আগে, হাজিরা পুলিশ কমিশনার সিকান্দার হায়াত পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-কে জানান, ভারতীয় সেনারা যখন হামলা চালায় তখন ধর্মশাল এলাকার দুটি স্কুল ও কলেজের বহু শিক্ষার্থী বাড়ি ফিরছিল। ভারতীয় সেনাদের গুলিতে স্কুল ভ্যানের চালক তাৎক্ষণিকভাবেই নিহত হন। তবে ছাত্র-ছাত্রীরা সবাই অক্ষত অবস্থায় ভ্যান থেকে বের হতে সক্ষম হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ