,

৮ মার্চ থেকে মোবাইল ফোনে কথা বলতে পারবেন বন্দিরা

news-image

আগামী ৮ মার্চ থেকে কারাগারে বসেই বন্দিরা স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারবেন। পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল জেলা কারাগারে চালু হচ্ছে এই মোবাইল ফোন সেবা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল পরীক্ষামূলকভাবে এ সেবাটি উদ্বোধন করবেন। বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসাইন  এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইলের জেল সুপার বলেন, কারা অধিদফতর থেকে আমরা জানতে পেরেছি  ‘স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৮ মার্চ সময় দিয়েছেন। আশা করছি ওইদিনই পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করা হবে।’ তিনি বলেন, ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট, সার্ভার স্থাপন, বুথ তৈরিসহ মোবাইল ফোন সেবার জন্য সেখানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

সাধারণ বন্দিরা এ সুবিধার আওতায় থাকলেও জঙ্গি বা শীর্ষ সন্ত্রাসীরা কারও সঙ্গেই মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন না বলে জানান টাঙ্গাইলের জেল সুপার।

 

বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর