রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠের বাড়িতে চাকা লাগিয়ে ৪৫ হাজার মাইল ঘুরলেন দম্পতি!

news-image

অ্যাডভেঞ্চারের ইচ্ছা থাকলে তা নিজ বাড়িতেও আপনি করতে পারেন। আর তারই যেন প্রমাণ দিলেন এই মার্কিন দম্পতি।

মাত্র ১৩০ বর্গফুটের খুব ছোট একটি কাঠের বাড়ি। আর এ বাড়িটির তলেই বিশেষ প্রযুক্তিতে চাকা লাগিয়ে নেন মার্কিন দম্পতি অ্যালেক্সিস স্টিফেনস ও ক্রিস্টিয়ান পারসন। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় তাদের বাড়ি।

প্রায় আড়াই বছর আগে গৎবাঁধা জীবনে তাদের আর ভালো লাগছিল না। তাই নিজেদের সহায়-সম্পদ বেঁচে ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নেন।

ঘুরে বেড়ানোর জন্য নিজেরাই কাঠের একটি বাড়ি তৈরি করেন এবং তার নিচে চাকা স্থাপন করেন। এরপর সেটি জুড়ে দেন নিজেদের গাড়ির পেছনে।

এরপর সেই ছোট বাড়িটি নিয়েই আমেরিকা ভ্রমণ শুরু করেন দম্পতি। একে একে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬টি রাজ্য ভ্রমণ করেন তারা। এছাড়া এক সুযোগে কানাডাও ভ্রমণ করেন।

সব মিলিয়ে ৪৫ হাজার মাইল ভ্রমণ করা হয়ে গেছে তাদের। এবার নিজেদের বাড়িটি সংস্কার করার জন্য নর্থ ক্যারোলিনাতে তারা অবস্থান করছেন। জানিয়েছেন, কাজ শেষে আবার বেরিয়ে পড়বেন ভ্রমণে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ