রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যান ক্লাবের আয়োজনে কাটাল সময়

news-image

বিনোদন প্রতিবেদক : গেল ভালোবাসা দিবস ছিল তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানীর জন্য অন্যরকম একটি দিন। এদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ দু’তারকার ভক্ত-দর্শকরা তাদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। ভক্তদের আহ্বানে সাড়া দিয়ে এ দুই তারকা ভালোবাসা দিবসের বিকালে রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় ‘ওমর সানী ফ্যান ক্লাব’-এর আয়োজনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নেন।

বেশ কয়েক বছর ধরে দেশের নানা অঞ্চলে ওমর সানী মৌসুমীর আলাদা ফ্যান ক্লাব থাকলেও ভালোবাসা দিবসে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়, এখন থেকে ‘ওমর সানী-মৌসুমী ফ্যান ক্লাব’ এক হয়ে কাজ করবে। এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমি সত্যিই অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। কারণ যারা আমাকে ভালোবেসে ফ্যান ক্লাব করেছেন তাদের নিঃস্বার্থ ভালোবাসা দেখে নিজের আবেগ সামলে রাখতে পারিনি। ভক্তদের এমন ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই এবং আজ থেকে ওমর সানী-মৌসুমী ফ্যান ক্লাব একসঙ্গে কাজ করে যাবে।’

মৌসুমী বলেন, ‘এভাবে এমন একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বুঝতে পারলাম দর্শক ভক্ত আমাদের কতটা ভালোবাসেন। ভক্তরা আমাদের স্বজনও বটে। আমার ভক্তদের প্রতি সবসময়ই সানী ভীষণ রকম শ্রদ্ধা রাখে, ভালোবাসে। তাই আমি চাই ওমর সানী-মৌসুমী ফ্যান ক্লাব একসঙ্গে কাজ করুক। ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ দেখে সানীর প্রতি আমি মুগ্ধ হয়ে যাই।

যাদের উদ্যোগে, সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন তাদের জন্য অভিনন্দন, ভালোবাসা।’ ওমর সানী-মৌসুমী জানান, শিগগিরই ‘ওমর সানী-মৌসুমী ফ্যান ক্লাব’ বড় আয়োজনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ