,

সিলেটে প্রথমবার খেলবে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার খেলতে নামছে বাংলাদেশ জাতীয় দল। আগামী রোববার বিকাল ৫টায় বাংলাদেশ-শ্রীলংকা মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষটি হবে এখানে। এর মাধ্যমেই ২০১৪ সালে পর্দা ওঠা স্টেডিয়ামটি পূর্ণতা পেতে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর রিকাবীবাজারে জেলা স্টেডিয়াম সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা যায়। সংবাদ সম্মেলনের আয়োজন করে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আল চৌধুরী নাদেল বলেন, ‘শুক্রবার (আজ) থেকে সিলেটে হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের টিকিট পাওয়া যাবে। ক্রিকেট রোমান্টিকদের সহজডটকম অনলাইন থেকে টিকিট কিনতে হবে। অন্য কোথাও পাওয়া যাবে না। টিকিট মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার, ক্লাব হাউস ৩০০, গ্রিন গ্যালারি ১৫০, ইস্টার্ন গ্যালারি ১০০, ওয়েস্টার্ন গ্যালারি ১৫০ টাকা।’

তিনি জানান, বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ ঘিরে মহানগরীসহ স্টেডিয়ামের আশপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। ম্যাচটিউপভোগ করতে আসা দর্শকরা মোবাইল ফোন ছাড়া অন্য কিছু নিয়ে মাঠে প্রবেশ করতে পারবে না।

সংবাদ সম্মেলনে ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ শহীদ আহমদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর