,

ভালোবেসে বিয়ে করেছিলেন, ‘ভালোবেসে’ই বিচ্ছেদ!

news-image

অনলাইন ডেস্ক : ভালোবেসে বিয়ে করেছিলেন। ‘ভালোবেসে’ই বিচ্ছেদ হল। হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থ্যারক্স বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। আড়াই বছরও টিকলো না বিয়ে। যদিও তাদের সম্পর্কের বয়স প্রায় সাত বছর।

গত কয়েকমাস ধরেই জেনিফার-জাস্টিন দম্পতি আলাদা আলাদা থাকছিলেন। এ নিয়ে বেশন গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন থামাতে বৃহস্পতিবার তারা বিবৃতি দিয়ে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ করেন।

হলিউডের এই আলোচিত দম্পতি এক বিবৃতিতে জানিয়েছেন, তারা গত বছরের শেষ দিকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে কোনো কাদা ছোড়াছুড়ি নয়, দু’জনের মতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা দু’জন খুব ভালো বন্ধু। দাম্পত্যে ভাঙন ধরলেও তাদের বন্ধুত্ব অক্ষুণ্ণ থাকবে।

২০০৮ সালে ‘ট্রপিক থানডার’ ছবিটি করার সময় পরিচয় হয় জাস্টিন-জেনিফারের। ২০১১ সালের তাদের প্রেমের খবর চাউর হয় এবং বাকিটা ইতিহাস (জাস্টিন-জেনিফার দম্পতির বক্তব্য)। ২০১২ সালের আগস্টে জাস্টিন থ্যারক্সের সঙ্গে বাগদান সারেন জেনিফার। এর তিন বছর পর ২০১৫ সালের ৫ আগস্ট লস অ্যাঞ্জেলেসের বাড়িয়ে বিয়ে করেন তারা। এর আগে হলিউড অভিনেতা ব্র্যাড পিটকে বিয়ে করেন ‘ফ্রেন্ডস’ খ্যাত তারকা জেনিফার। ৫ বছর টিকেছিল সেই বিয়ে।সূত্র: পিপল সাময়িকী ও ই! অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর