রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হেট স্টোরি ৪’র নতুন গানে ঘনিষ্ঠ দৃশ্যের ছড়াছড়ি

news-image

বিনোদন ডেস্ক : এমন একটা সময় ছিল সিনেমা একটি ঘনিষ্ঠ দৃশ্য থাকলে সেটি নিয়ে ব্যাপক হৈ চৈ হতো। দিনে দিনে সয়ে গেছে দর্শক। ঘনিষ্ঠ দৃশ্যে অভ্যস্ত হয়ে উঠেছে তারা। আজকাল বলিউডের এক ছবির এক গানেই মিলছে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য।

তবে সবকিছু ছাড়িয়ে গেল মুক্তির অপেক্ষায় থাকা ‘হেট স্টোরি ৪’র নতুন গান। ‘তুম মেরে হো’ শিরোনামের এ গানটি ঘনিষ্ঠ দৃশ্যের ভরপুর। আছে বেশ কিছু রগরগে দৃশ্যও।

এটিকে ভালোবাসা দিবসে বিনোদনের সেরা অনুষঙ্গ হিসেবে নিয়েছেন বলিউডপ্রেমীরা। ১২ ফেব্রুয়ারি রাতে প্রকাশ হওয়া গানটি এরই মধ্যে ৮১ লাখেরও বেশি দর্শক দেখেছেন। অনেকে অবশ্য এ গানটিকে সেন্সর ছাড়পত্র দেয়ায় প্রশ্নও তুলেছেন।

বিশাল পান্ডের পরিচালনায় ‘হেট স্টোরি ৪’র নতুন গানটিতে পারফর্ম করেছেন ভিভান ভাথেনা ও ইহানা ডিলন। চমৎকার সব লোকেশনে গানটির মূল উপজীব্য দুই তারকার ঘনিষ্ট দৃশ্যগুলো। এখানে বেশ সাহসী হয়েই নিজেকে হাজির করেছেন খোলামেলা ইহানা। তার কামিনীরুপেই ঝড় উঠেছে ইউটিউবে।

‘তুম মেরে হো’ গানে কণ্ঠ দিয়েছেন জুবিন নাউটিয়াল ও অমৃতা সিং। মনোজ মুনতাসীরের রোমান্টিক কথাগুলোকে সুর-সংগীত করেছেন মিথুন।

এর আগে ‘দিস ইজ নট আ লাভ স্টোরি, ইট ইজ আ হেট স্টোরি’- এমনই বক্তব্য নিয়ে গেল ২৬ জানুয়ারি প্রকাশ পেয়েছে ‘হেট স্টোরি ৪’র অফিসিয়াল ট্রেলার।

প্রেম আর ঘনিষ্ঠ দৃশ্যের মিশেলে জমজমাট সিনেমা ‘হেট স্টোরি-৪’। বলিউডের ইরোটিক থ্রিলার সিনেমা নির্মাতা ফ্রাঞ্চাইজি হেট স্টোরি। এতে মূল নায়িকা হিসেবে কাজ করেছেন উর্বশী রাওতেলা। আগামী ৯ মার্চ প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ