,

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন অলি

news-image

অনলাইন ডেস্ক : নেপালের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান কে পি শর্মা অলি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি তাকে শপথবাক্য পাঠ করান। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পদত্যাগের পর ক্ষমতায় বসলেন শর্মা।

মাওবাদীদের সশস্ত্র আন্দোলনের অবসানের ১১ বছর পর নতুন সংবিধানের অধীনে কে পি শর্মা অলি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে ফেডারেল রিপাবলিক কাঠামোতে রূপান্তর করতেই নতুন সংবিধান প্রণীত হয়।

প্রধানমন্ত্রীর পদ থেকে শের বাহাদুর দেউবা সরে যাবার পর কে পি শর্মা শপথ নিলেন। গত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার দল নেপালি কংগ্রেস দ্বি-দলীয় বামপন্থী জোটের কাছে হেরে যায়।

২০০৬ সালের তীব্র গণআন্দোলনের মুখে রাজতন্ত্রের অবসান ঘটে। নেপাল গণতান্ত্রিক দেশরূপে আত্মপ্রকাশ করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর