,

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন কাল

news-image

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর আগামীকাল শনিবার দেশে ফিরবেন। ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর শেষে রোম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে দুবাই পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী আবুধাবিতে যাত্রাবিরতির পর শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন। এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান গতকাল সকালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএইতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী স্থানীয় সময় গত বুধবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় গতকাল ভোররাত ৩টা) আবুধাবির উদ্দেশে রোম ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থার (ইফাদ) প্রেসিডেন্ট গিলভার্ড হুয়াংবোর আমন্ত্রণে রোমে ইফাদের পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগ দেন। তিনি পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটি সফর করেন এবং পোপ ও ‘সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি’ কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর