,

ভাবিনি উইকেট এতোটা ভালো হবে : চান্দিমাল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ বিপক্ষে প্রথম টি-২০ তে শ্রীলঙ্কা ব্যাটিং তাণ্ডবে ১৬.৪ বলে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। থিসারা পেরেরার ১৮ বলে ৩৯ আর ২৪ বলে ৪২ রানের ধ্বংস লিলা আর ওপেনার কুশল মেন্ডিসের ২৭ বলে ৫৩ রানের ইনিংসে মাধ্যমে বৃহস্পতিবার মিরপুরে টাইগারদের হারতে হলো ৬ উইকেটে। ২০ বল হাতে রেখে জিতে যায় শ্রীলঙ্কা।

ত্রিদেশীয় সিরিজ আর ওয়ানডের পর টি-টুয়েন্টি ফরম্যাটে এমন নিখাদ ব্যাটিং উইকেট পেয়ে অবাক লঙ্কান দল। তাই এমন উইকেট দেখে বিস্ময় প্রকাশ করছেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তিনি বলেন, আমরা ভাবিনি উইকেট এতোটা ভালো হবে। টসে হারাতেই ভালো হয়েছে আমাদের, আর কৃতজ্ঞতা অবশ্যই ব্যাটসম্যানদের। তারা দারুণ খেলেছে। ১৯৪ রান অতিক্রম করা কোনো উইকেটেই সহজ নয়।

একইসাথে দলের ব্যাটসম্যানদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৯৪ রান তাড়া করতে গিয়ে কুশল ২৭ বলে ৫৩, গুনাথিকালা ১৫ বলে ৩০, শানাকা ২৪ বলে ৪২*, পেরেরাদের ১৮ বলে ৩৯* ইনিংসের প্রশংসা করেন তিনি।

প্রশংসা করেন করতে গিয়ে বলেন, ম্যাচের আগে আমরা ডান হাতি-বাঁহাতি কম্বিনেশন নিয়ে ভাবছিলাম। একইসময়ে উইকেটে আমরা একজন বিধ্বংসী ব্যাটসম্যানও রাখতে চেয়েছিলাম। আমরা ঠিক সেটাই করেছি। আর তা সুন্দরভাবে কাজেও লেগেছে। কুশল, গুনাথিকালা, থিসারা, দাসুন–সবাই দারুণ খেলেছে। আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে দারুণ প্রতিপক্ষ, তাই আমরা তাদের একটুও ছাড় দেইনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর