,

সরকারের উন্নয়ন সম্পর্কে জানতে এবং জানাতে হবে : রোকেয়া প্রাচী

news-image

ফেনী প্রতিনিধি : আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেছেন, সরকারের উন্নয়ন সম্পর্কে জানতে এবং জানাতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী গণস্বাক্ষর কার্যক্রমের চতুর্থ দিনে জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে রোকেয়া প্রাচী বলেন, ‘তোমাদের জাতীর জনক বঙ্গবন্ধুকে জানতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস ও বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে জানতে হবে এবং জাতিকেও জানাতে হবে।
সারাদেশে একযোগে শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই নতুন বই তুলে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযাগ্য সাফল্য বলে মন্তব্য করেছেন রোকেয়া প্রাচী।

মহিলা আ. লীগের এই সাংস্কৃতিক সম্পাদক বলেন, বাংলাদেশে অতীতে আর কোনো সরকারের সময়ে শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন তো নয়ই, পুরনো বই পাওয়ার রেকর্ডও নেই।

রোকেয়া প্রাচীর তত্বাবধানে গণস্বাক্ষর কার্যক্রমে অংশ নেন মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মীর হোসেন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ বদরুদ্দিন প্রমুখ।

এখন পর্যন্ত জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচীতে স্বাক্ষর করেছেন প্রায় দশ হাজার মানুষ। কর্মসূচি প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, “অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সর্বস্তরের মানুষ গণসাক্ষর কর্মসূচিতে অংশ নিচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর