রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উল্টো ছোবল বাংলাদেশকেই খেল

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান নেই, নেই তামিম ইকবালও। তবু টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলল বাংলাদেশ। এর পর জয়ের আশা তো অবাস্তব কিছু নয়। উঁহু, ভুল হলো। এমন বোলিং হলে, বাংলাদেশের সর্বোচ্চ রান কেন টি-টোয়েন্টির রেকর্ড রানও যথেষ্ট নয়। ১৯৪ রানের লক্ষ্য মাত্র ৪ উইকেট হারিয়েই ছুঁয়েছে শ্রীলঙ্কা। ২০ বল হাতে রেখেই।

ঢালাওভাবে সব বোলারকে দায় দিলে ভুল হবে। অভিষিক্ত নাজমুল ইসলাম যে দুর্দান্ত করেছেন। বোলিং নয়, উইকেটের উদ্‌যাপন দিয়েই বেশি বিখ্যাত এই বাঁহাতি স্পিনার। ব্যাটসম্যানকে ড্রেসিংরুমের পথ দেখানোর সময় ছোবল দেওয়ার ভঙ্গিটা বিপিএলে দারুণ জনপ্রিয়। সেটা আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা গেছে আজ, দুবার। এমন রান উৎসবের মাঝেও ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট। না, নাজমুল তাঁর সর্বোচ্চটাই দিয়েছেন।

কিন্তু সর্বোচ্চ নয়, মোটামুটিটুকুও দিতে পারেননি মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন কিংবা মাহমুদউল্লাহরা। কেউ ২ ওভারে ৩৩ রান দিয়েছেন, কেউবা ৪ ওভারের কোটা পূরণ হওয়ার আগেই ৫২! মোস্তাফিজের স্পেল তো শুরুই হয়েছিল টানা তিন চারে। অভিষেকে নাজমুলের অমন বোলিং কিংবা আফিফের উইকেট পাওয়ার উদ্‌যাপন তাই ম্যাচ জয়ের আনন্দে রূপান্তরিত হলো না।

বাংলাদেশের এমন ছন্নছাড়া বোলিংয়ের ফায়দা তুলেছেন শ্রীলঙ্কার প্রায় সব ব্যাটসম্যান। মাত্র ২৭ বলে ৫৩ করেছেন কুশল মেন্ডিস। গুনাতিলকার ৩০ রান এসেছে মাত্র ১৫ বলে। শানাকার ২৪ বলে ৪২ কিংবা পেরেরার ১৮ বলে ৩৯ রান নিশ্চিত করেছে খেলাটা নির্ধারিত সময়ের বেশ আগেই শেষ হচ্ছে। স্পিনের ফণা তুলেছিলেন বটে নাজমুল কিন্তু ছোবলটা সঠিক জায়গায় দিতে পেরেছে শ্রীলঙ্কাই।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ