,

বাংলাদেশ টস জিতে ব্যাটিং : ১৬ ওভারে ১৫৬/৩

news-image

মিরপুরে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। ইতোমধ্যে টস সম্পন্ন হয়েছে। স্বাগতিক বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দেশের মাটিতে বছরের শুরুটা ভালভাবেই করেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে খারাপটাও দেখে ফেলেছে টাইগাররা।

তবে ম্যাচ খেলতে নামার আগেই বাংলাদেশের শিবিরে ধাক্কা দিয়েছে ইনজুরি। টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আগেই। আর দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহীমও পেয়েছেন চোট।

বাংলাদেশ দলে আজ অভিষেক হয়েছে চার তরুনের। আফিফ, জাকির, নাজমুল এবং আরিফুল জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছে আজ। দলীয় ৪৯ রানে ও ব্যক্তিগত ১০ রানে ফিরে গেছেন অভিষিক্ত জাকির হাসান। মাঠে নেমেছেন মুশফিকুর। সৌম্যকে সাথে নিয়ে গড়েছেন বড় পার্টনারশিপ।৫১ রানে ফিরে গেছেন সৌম্য সরকার। ক্রিজে এসে থিতু হওয়ার আগেই দূর্ভাগ্যজনক আউট হন অভিষিক্ত আফিফ।

দুই ভাইরার জুটিও ভালোভাবেই মোকাবেলা করছে লঙ্কান বোলারদের। ৩০ বলে ৫১ রানের জুটি গড়ে এখনো ক্রিজে আছেন মুশফিক ও মাহমুদুল্লাহ।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৭ রান। ১০ রানে ফিরে গেছেন অভিষিক্ত জাকির। সৌম্য ৫১ রানে ও আফিফ ০ রানে। ক্রিজে মুশফিক ৪৬ ও মাহমুদুল্লাহ ৩২ রানে অপরাজিত আছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর