,

বাগেরহাট মেরিন ইনস্টিটিউট বন্ধ ঘোষনা শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : অধক্ষ্যের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ তুলে গত ৪দিন ধরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীর পর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর চিতলী গ্রামে অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোজলি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। একই সাথে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। গত বুধবার (১৪ফেব্রæয়ারি) জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেয়া হয়। বিষয়টি অবগত করে পাঠানো পত্র আজ দুপুরে বাগেরহাটে পৌছেছে।

তবে ওই নোটিশে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত সময় বেধে দেয়া হালেও এদিন বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা হল ত্যাগ করেনি।

এদিকে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা হল ত্যাগ না করার ঘোষনা দিয়ে ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় বিপুল সংখ্যক পুলিশ ইনস্টিটিউটের বাইরে অবস্থান নেয়। পরে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হলেও বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা হল ত্যাগ করেনি।
এ বিষয়ে জানতে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে (০১৭৮২৬১১৩৯০) একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন,  ইনস্টিটিউট বন্ধের নির্দেশ সম্বলিত একটি পত্র আমরা হাতে পেয়েছি। পুলিশ এর আলোকে ব্যবস্থা নিচ্ছে। আমরা এরই মধ্যে শিক্ষার্থীদের ওই আদেশ সম্পার্কে জানিয়ে, নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে। তারা না গেলে আমরা আমাদের ব্যবস্থা নিব।

প্রসঙ্গত, অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে তার অপসারণ ও নতুন অধ্যক্ষ পদায়নের দাবীতে গত রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে মেরিন ইনস্টিটিউটে উত্তোজিত হয় শিক্ষার্থীরা। তখন অফিস সহায়ক রবিউল ইসলামকে মারপিট করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রবিউল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে সোমবার (১২ ফেব্রয়ারি) সকাল থেকে ক্যাম্পাসের মধ্যে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর