বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির শিক্ষক মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

news-image

পাপন সরকার শুভ্র,রাজশাহী প্রতিনিধি : গত বুধবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাবির আইন বিভাগের সহকারী অধ্যাপক এনামুল জহিরকে রামেক ইন্টার্নী চিকিৎসকরা মারপিট করে আহত করেন। মারপিটের অভিযোগে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিক থেকে রাবির আইন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে মিছিল বের করেন। এরপর তারা ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকাল ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হোন রাবির আইন বিভাগের শিক্ষক এটিএম এনামুল জহিরের মেয়ে ফারজিয়া খাতুন। এরপর রাত পৌনে ১২টার দিকে মেয়েকে দেখতে যান শিক্ষক এনামুল জহির। তবে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে প্রবেশের সময় শিক্ষক জহিরের সঙ্গে দায়িত্বরত ইন্টার্নী চিকিৎসক প্রিয়াঙ্কার ধাক্কা লাগাক কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এসময় জহির ওই ইন্টার্নী চিকিৎসকে কোটুক্তি করেন।  এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই মধ্যে হাসপাতালের অন্য ইন্টার্নী চিকিৎসক খবর পেয়ে ৩০ নম্বর ওয়ার্ডে গিয়ে শিক্ষক জহিরকে ধরে মারপিট করতে থাকেন। এসময় শিক্ষককে জহিরকে উদ্ধার করে একটি কক্ষে আশ্রয় দেয় ওই ওয়ার্ডের নার্সরা। পরে ইন্টার্নী চিকিৎসকদের আরেকটি দল গিয়ে শিক্ষক জহিরকে আবারো মারপিট করেন। শেষে রাত ১২টার দিকে হাসপাতালের আনসার সদস্যরা গিয়ে শিক্ষক জহিরকে উদ্ধার করেন।

তবে শিক্ষক এনামুল জহির অভিযোগ করেন, ধাক্কা লাগার জের ধরে ইন্টার্নী
চিকিৎসক প্রিয়াঙ্কা তাকে প্রথমে অপমানজনক কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রিয়াঙ্কা ইন্টার্নী চিকিৎসক পরিষদের সভাপতি কামাল হোসেনকে ফোন করে। কামাল কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে এনামুল হককে মারধর করেন। মারধরের একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে রাজপাড়া থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে থেকে বিক্ষোভ সমাবেশ নিয়ে প্রধান ফটকে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন। এতে প্রধান ফটক থেকে কাটাখালি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমাদের শিক্ষককে আমরা কখনোই এভাবে দেখতে চাই না। রাস্তায় কুপিয়ে শিক্ষককে মারা হবে, হাসপাতালে গেলে মারধর করা হবে এগুলো
আমরা মেনে নিবো না। এ সময় শিক্ষার্থীরা জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে রাবির আইন বিভাগের সহযোগি অধ্যাপক এনামুল জহিরকে মারধর করে উল্টো  কর্মবিরতি শুরু করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টা
থেকে তারা এ কর্মবিরতি শুরু করে। একসাথে সব ইন্টার্ন চিকিৎসক তাদের ডিউটি ছেড়ে দিয়েছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন।

কর্মবিরতীর সত্যতা নিশ্চিত করে রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকরা বলেন, গত রাতেই ওই ঘটনার সমঝোতা হয়ে গিয়েছিল। তারপর ও আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে মারধরের প্রতিবাদে তারা আন্দোলন করছে। তাই আমরাও কর্মবিরতীতে চলে গেছি। পরবর্তী পদক্ষেপ পরে জানানো হবে।

তারা আরো জানানন, গত বুধবার রাতে ৩০ নং ওয়ার্ডে রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহির ইন্টার্ন চিকিৎসক পিংকিকে ধাক্কা দেয়। এতে ওই ইন্টার্ন চিকিৎসক প্রতিবাদ জানালে শিক্ষক জহির তাকে ননসেন বলে। এরপর ওই শিক্ষক ক্ষেপে গিয়ে পিংকিকে ফাকিং গার্ল বলে সম্বোধন করে। এভাবে তিনবার বলায় পিংকি বিষয়টি সবাইকে জানায়।

এদিকে, সামান্য বিষয় নিয়ে রোগীর স্বজনদের সাথে ইন্টার্নদের মারমুখী আচরণকে ভাল চোখে দেখছেন না
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। তারা বলছেন, সামান্য বিষয় নিয়ে রোগীর স্বজনদের মারধর করা কোনো ডাক্তারের কাজ নয়। এটা খুবই ন্যাক্কারজনক। এর বিচার হওয়া উচিত।

নাম না প্রকাশ করার শর্তে এক রোগীর স্বজন অভিযোগ করে বলেন, রোগীর আত্মীয়কে মারধর করা ইন্টার্ন চিকিৎসকের পেশায় পরিণত হয়েছে। তারা মারধর করে পার পেয়ে যাওয়ায় এমন সাহস দেখাচ্ছেন। তাদের যতি আইনের আওতায় নিয়ে আসা হয় তাহলে এমন ঘটনা আর ঘটবে না।
আরেকজন বলেন, এরা ডাক্তার নয় কসাই। নামেই এরা ডাক্তার।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেও ইন্টার্ন চিকিৎসকরা রোগীর স্বজনকে মারধর করে। ওই ঘটনার কয়েকদিন আগে আরেক রোগীর স্বজনকে মারধর করে তারা। এভাবে একের পর এক মারধর চালিয়ে গেলেও হাসপাতাল পরিচালক তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়না।