,

এক ওড়নায় মুখ লুকালেন শাকিব-বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে বুধবার। প্রথম ঝলকেই তাদের ভিন্নরকম উপস্থিতি প্রসংশা পাচ্ছে সিনেমা পাড়ায়। পোস্টারে তাদের দেখা যাচ্ছে ওড়নায় মুখ লুকিয়েছেন তারা। শাকিব খানের অর্ধেক মুখ ঢাকা আর বুবলীর পুরো মুখই ঢাকা। তবে চিনতে অসুবিধা হচ্ছে না শাকিব খান যাকে জড়িয়ে ধরে আছেন তিনিই বুবলী।

‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’-এর মতো ছবিতে অভিনয় করে শাকিব-বুবলী জুটি দর্শক প্রিয়তা পেয়েছে। এখন তাদের নতুন রসায়ন দেখার অপেক্ষা। ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটিকে ঘিরে গত বছর থেকেই আলোচনা চলছে। এবার ছবির প্রথম ঝলকেই শাকিব-বুবলী জুটি ইঙ্গিত দিয়ে রাখলেন ব্যতিক্রমী কিছুর। ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। বর্তমানে ছবির শ্যুটিংয়ে অস্ট্রেলিয়াতেই আছেন শাকিব-বুবলী।

জানা গেছে, নির্মাতা হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ছবিতেও শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে বুবলীকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর