,

তিনদিনের সফরে ঢাকায় মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তিনদিনের সফরে ঢাকায় এসেছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিয়াও সুই।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮মিনিটে তাকে বহন করা থাই এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর ইউএনবির।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা ইউএনবিকে জানান, সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করবেন মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বৈঠক করবেন মিয়ানমারের মন্ত্রী।

এই সফরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে মিয়ানমারের ওপর আরো চাপ দেয়ার আশা করছে বাংলাদেশ।

রোহিঙ্গা সংকটের পাশাপাশি অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধ এবং সীমান্ত চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে দুদেশ।

মিয়ানমারকে সীমান্তে মাদকদ্রব্য উৎপাদন, চোরাচালান ও মাদকপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর