রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রুয়ারি প্রত্যেক জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি এবং ২০ ফেব্রুয়ারি জেলাসদর ও থানা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

সংবাদ সম্মেলনে ফখরুল তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না দিতেই সরকার নীলনকশা করছে। এ কারণেই পুলিশ প্রশাসন বিএনপি সব শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। নাশকতার কথা বলে সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। যেখানে শান্তিপূর্ণ কর্মসূচি চলে, সেখানে কীসের নাশকতা? এ পর্যন্ত তারা ৪ হাজার ৩০৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ফখরুল বলেন, এই ষড়যন্ত্রের একটাই উদ্দেশ্য, একদলীয় শাসন প্রতিষ্ঠা করা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী ও জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ