,

প্যারাডাইস পেপারসে ধনকুবের মুসা বিন শমসের

news-image

প্যারাডাইস পেপারসের নতুন তালিকায় এবার নাম উঠে এসেছে বিতর্কিত ধনকুবের মূসা বিন শমসেরসহ ২০ বাংলাদেশির নাম। বুধবার এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)। তালিকায় থাকা বেশিরভাগ ব্যক্তিই ব্যবসায়ী।  তারা কর ফাঁকি দিতে ইউরোপের দেশ মাল্টায় কোম্পানি খুলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইসিআইজে এর ওয়েবসাইটে গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রকাশিত ডকুমেন্টে ৮৫ হাজার প্রতিষ্ঠান এবং ১ লাখ ১০ হাজার ব্যক্তির নাম আছে।

এর আগে গত বছরের নভেম্বরে প্যারাডাইস পেপারসের প্রথম কিস্তি প্রকাশ করা হয়। তখন ১০ বাংলাদেশির নাম এসেছিল। ওই তালিকায় বিএনপি নেতা আবদুল আউয়ার মিন্টুসহ তার পরিবারের সদস্যদের নাম ছিল।

সব মিলিয়ে এখন পর্যন্ত এই কেলেঙ্কারিতে প্রায় ৮ লাখ কোম্পানি বা প্রতিষ্ঠান এবং ৭ লাথ ২০ হাজারের বেশি ব্যক্তির কর ফাঁকির তথ্য পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর