,

পারিশ্রমিক নিচ্ছে বলিউডে কোন নায়িকা কত

news-image

বলিউডের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে চলছে ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি। কোনও কোনও ক্ষেত্রে হিন্দি সিনেমাকে ছাড়িয়ে গেছে তামিল-তেলেগু চলচ্চিত্র। বাহুবলী তার অন্যতম উদাহরণ। আর তামিল সিনেমায় নায়িকাদেরও বেশ সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এমনকি নায়িকা প্রধান চরিত্রের সিনেমাও নির্মাণ করছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। ব্যবসায়িক সফলতাও পাচ্ছে সিনেমাগুলো।সিনেমার ব্যবসার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দক্ষিণী তারকাদের বাজার দর। সিনেমার জন্য কোটি কোটি রুপি পারিশ্রমিক হাঁকাচ্ছেন তারা। চলুন জেনে নেই পারিশ্রমিকের দৌড়ে দক্ষিণী সুন্দরীদের মধ্যে কে কতটা এগিয়ে।

১.আনুশকা শেঠি: 
পারিশ্রমিকের দৌড়ে দক্ষিণী সুন্দরীদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন আনুশকা শেঠি। ‘বাহুবলি’ সিনেমায় দেবসেনা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের পর মূলত তার পারিশ্রমিক বেড়েছে। বর্তমানে তিনি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য নিচ্ছেন চার কোটি রুপি। যৌথ সিনেমার জন্য নিচ্ছেন দুই থেকে আড়াই কোটি।

২. নয়নতারা: 
ইন্ডাস্ট্রিতে নয়নতারার অভিনয়ের বয়স প্রায় ১৪ বছর। দীর্ঘদিনের এই ক্যারিয়ার সত্ত্বেও তার পারিশ্রমিকের গ্রাফ একটুও কমেনি বরং বেড়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য সিনেমাপ্রতি নয়নতারা নিচ্ছেন তিন কোটি রুপি। তবে যৌথ সিনেমার জন্য নিচ্ছেন এক থেকে দেড় কোটি।

৩.সামান্থা রুথ প্রভু: 
যারা বলেন বিয়ের পর নায়িকাদের বাজার দর পড়ে যায় তাদের জন্য দৃষ্টান্ত হতে পারেন সামান্থা। দক্ষিণী এই লাস্যময়ী বর্তমানে প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক হাঁকাচ্ছেন এক থেকে দেড় কোটি রুপি।

৪.তামান্না ভাটিয়া: 
‘বাহুবলি’র প্রথম পর্বে দুর্দান্ত সফলতার পর তামান্না যেন হাওয়ায় ভাসছেন। বেড়েছে তার পারিশ্রমিকও। একের পর এক সিনেমার প্রস্তাব আসছে তার কাছে। বর্তমানে প্রতি সিনেমায় অভিনয়ের জন্য তামান্ন নিচ্ছেন ৭৫ থেকে ৮০ লাখ রুপি।

৫.কাজল আগারওয়াল: 
দক্ষিণী সিনেমার সবচেয়ে পরিচিত মুখ কাজল আগারওয়াল। দক্ষিণ ভারতীয় সিনেমা ও বলিউড মিলিয়ে প্রায় দুই দশকের ক্যারিয়ার তার। তবে বাজার মূল্যের বিচারে তিনি কিছুটা পিছিয়ে পড়েছেন। বর্তমানে প্রতি সিনেমায় অভিনয়ের জন্য কাজল নিচ্ছেন ৭৫ থেকে ৮৫ লাখ রুপি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে