,

ইরানে সু চির ১৫ বছরের জেল!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও সে দেশের সামরিক বাহিনীর প্রধান মিন অং হাইংয়ের বিরুদ্ধে একটি প্রতীকী বিচার অনুষ্ঠিত হয়েছে ইরানে। বিচারে সু চি ও হাইংয়ের বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতন ও জাতিগত নিধনসহ নানা অপরাধের প্রমাণ হাজির করা হয়।

ইরানের যে ‘পপুলার কোর্ট’-এ বিচারের আয়োজন করেছে, তা মূলত আদালত নয়- প্রতীকী আদালত। এটি তেহরানের ইমাম সাদেক বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজন।

বিচারে অং সান সু চির ১৫ বছরের জেল এবং সেনাপ্রধান মিন অং হাইংয়ের ২৫ বছরের জেল হয়েছে।

প্রতীকী আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর নানা নির্যাতন, গণহত্যা, আটক করা, নিষ্ঠুরতা ও অমানবিক নানা কার্যক্রমের বর্ণনা করা হয়।

দুজন ইরানি আইনজীবী মিয়ানমার সরকারের পক্ষ অবলম্বন করেন।

আদালতে উপস্থাপিত বিভিন্ন তথ্যে দেখা যায়, মিয়ানমার সরকারের নির্যাতনে বহু রোহিঙ্গাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এছাড়া ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে পালিয়ে যেতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর