রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর জোড়া গোলে বিধ্বস্ত নেইমারের পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : স্যান্টিয়াগো বার্নাব্যু সাক্ষি থাকল রোনালদোর ইতিহাসের। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করলেন সিআর সেভেন। জোড়া গোল এল ক্রিশ্চিয়ানোর পা থেকে। ঘরের মাঠে রিয়াল অনায়াসে হারাল নেইমারের পিএসজিকে।

লা লিগায় রিয়ালের সাম্প্রতিক যাত্রা পথ মসৃণ হয়নি। ঘরের মাঠে বার বার হোঁচট খেতে হয়েছে জিদানদের। যদিও রিয়াল সোসিয়েদারের বিরুদ্ধে শেষ ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল মাদ্রিদ। হ্যাটট্রিক করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন রোনালদো। সেই আত্মবিশ্বাসটাই কাজে লাগল পিএসজির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারের প্রথম পর্বের খেলায়।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ধারাবাহিকতা নিয়ে সংশয় নেই। শেষ আটবারের সেমিফাইনালিস্ট তারা। একই কথা প্রযোজ্য রোনালদোর ক্ষেত্রেও। লা লিগায় যাই হোক না কেন, চ্যাম্পিয়ন্স লিগে গোল করার কমতি নেই পর্তুগীজ তারকার। ধারাবাহিকতা বজায় রাখলেন সিআর সেভেন। যার ফল পেল জিদানের দল।

শুরুতেই পিছিয়ে পড়েও ঘটনাবহুল কোয়ার্টার ফাইনালে নেইমারদের ৩-১ গোলে বিধ্বস্ত করে মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করে দু’দলই। তবে গোল পেতে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় পিএসজিকে। এমবাপের ক্রস থেকে অরক্ষিত রাবিয়ত গোল করে এগিয়ে দেন পিএসজিকে৷

যদিও প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় রিয়াল। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো। চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার শততম গোল। ৮৩ মিনিটে পিএসজি গোলরক্ষকের দস্তানা ফেরত বল পুনরায় জালে ঠেলে দেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোর স্কোরার রোনালদো। ৮৬ মিনিটে মার্কোর পাস থেকে রিয়ালের হয়ে তৃতীয় গোল করেন মার্সেলো।

পিএসজির বিরুদ্ধে জোড়া গোলের পর চলতি চ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ১১। এখনও পর্যন্ত তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা৷ আগামী ৬ মার্চ প্যারিসে ফিরতি লেগের কোয়ার্টার ফাইনাল খেলবে দু’দল৷

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ