,

এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ, ভিডিও ধারণ

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে প্রেমের ফাঁদে ফেলে এক এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। পরে এলাকাবাসী আরিফুল ইসলাম আরিফ (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনায় ওই পরীক্ষার্থী বাদী হয়ে জীবননগর থানায় তিনজনের নামে মামলা দায়ের করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক আরিফুল ইসলাম জীবননগর উপজেলার আলীপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

নির্যাতিতা ছাত্রী জানায়, গত রবিবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় আরিফ মোবাইলে ফোন করে দেখা করতে বলে। পরে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি পর তাকে উপজেলার খয়েরহুদা গ্রামের একটি ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। এরপর আরিফের দুই বন্ধু জুয়েল ও সিরাজুল জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে আরিফ। পরে তার কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনার দুইদিন পর মঙ্গলবার সন্ধ্যায় আরিফ স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার কথা বলে আবারো আমার মেয়েকে দেখা করতে বলে। তার কথা মতো ওই ছাত্রী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের একটি ব্রিজের কাছে অবস্থান নিলে সেখানে আরিফ এলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর