,

ছেলে ক্রিকেটার হতে চাইলে আপত্তি নেই মুশফিকের

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকের পরিবারের লক্ষ্য নবাগত সন্তান মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। তবে ছেলে মায়ান যদি ক্রিকেটার হতে চায় তাহলে আপত্তি নেই দেশের অন্যতম তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের।

গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক সাইদ জামানের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হন জাতীয় দলের সব ক্রিকেটার। এদিন অনুষ্ঠান শেষে টিম হোটেলে ফেরার পথে যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে ছেলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন মুশফিক।

ক্রিকেটারের ছেলে ক্রিকেটার হবে এটাই তো স্বাভাবিক। এমটাই হওয়ার কথা। তবে ক্রিকেটার তাইজুল ইসলাম জানিয়েছেন, ছেলেকে তিনি কোরআনের হাফেজ বানাতে চান। মুশফিকুর রহিমের কাছেও একই প্রশ্ন ছিল।

মুশফিক বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। তবে ও যদি ক্রিকেটার হতে চায় তাহলে আমার আপত্তি নেই। তার চাওয়াকে গুরুত্ব দেয়া হবে। তাকে সেভাবেই গড়ে তোলার চেষ্টা করব।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অনুশীলনে হাতের কব্জিতে চোট পেয়েছেন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার মুশফিকুর রহিম। এই ইনজুরির কারণে প্রথম ম্যাচে মুশফিকের খেলা অনিশ্চিত হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর