,

সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন চায় ইইউ : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। আমরা তাদের আমাদের দলের অবস্থান সম্পর্কে জানিয়েছি।

মির্জা ফখরুল আরো বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, খালেদা জিয়ার রায়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছে। আমরা তাদের আমাদের দলের অবস্থান জানিয়েছি।’

আজ বুধবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেহ উদ্দিন, আবদুল কাইয়ুম, দলের ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

অপরদিকে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির দক্ষিণ এশিয়াবিষয়ক কমিটির চেয়ারম্যান জিন ল্যামবার্ড। প্রতিনিধি দলে আরো ছিলেন জেমস নিকলসন, রিচার্ড করবেট, ওয়াযিদ খান, সাজ্জাদ করিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১