,

‘খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইসির কিছুই করার নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : গতকাল বুধবার নির্বাচন ভবনে ইউরোপিয়ান পার্লামেন্টারি (ইপি) ডেলিগেশনের সঙ্গে এক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করতে পারা বা না পারার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছুই করার নেই।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

কমিশন সচিব বলেন, সিইসি বলেছেন- খালেদার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটি আদালতের বিষয়। উনার বিষয়ে আদালত যদি অনুমোদন করেন, তাহলে ইসির কিছু করার নেই। আর যদি অনুমোদন না দেন, তাহলেও ইসির কোনো ভূমিকা থাকবে না।

সচিব আরো বলেন, কেবল আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত। আর মামলার অপর পাঁচ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর