,

মুখ বন্ধে পর্নো তারকাকে অর্থ দেওয়া হয় : ট্রাম্পের আইনজীবী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পর্নো তারকাকে মুখ বন্ধে অর্থ দিয়েছিলেন বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল ডি কোহেন। আজ বুধবার বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, কোহেন নিউইয়র্ক টাইমসকে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

কোহেন নান, ট্রাম্প তাঁর মাধ্যমে ২০১৬ সালে নির্বাচনের আগে স্টর্মি ডেনিয়েলস নামের ওই পর্নো তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। ওই আইনজীবী এও দাবি করেন, এই অর্থ প্রদান ছিল আইনসিদ্ধ। তবে কেন ওই তারকাকে এই অর্থ দেওয়া হয়েছিল, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

কোহেন এত দিন অর্থ দেওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিলেন।

পর্নো তারকা স্টর্মি ডেনিয়েল ২০১১ সালে একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ২০০৬ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়। নির্বাচনের আগে ডেনিয়েল যাতে এ নিয়ে আর কথা না বলেন, মূলত সে জন্যই ট্রাম্প ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এ অর্থ দেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। পর্নো তারকাকে অর্থ দেওয়া নিয়ে জোর সমালোচনা ও বিতর্ক চললেও হোয়াইট হাউসের পক্ষ থেকে তা শুধুই প্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও মুখ খোলেন।

ডোনাল্ড ট্রাম্পও তাঁর আইনজীবীর এ স্বীকারোক্তির পর কী মন্তব্য করেন, এখন তা দেখার অপেক্ষা।

গত ১২ জানুয়ারি আইনজীবী কোহেন ও ডেনিয়েলের অর্থ বিনিময়ের বিষয়টি নিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এরপর বিষয়টি নিয়ে সারা বিশ্বে হইচই শুরু হয়। আর প্রেসিডেন্ট ট্রাম্পের খাতায় যোগ হয় আরও একটি নারীঘটিত বিতর্কিত বিষয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর