,

বড় বড় মাছ

news-image

চারদিকে শুধু মাছ আর মাছ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। সেই মাছ ঘিরে ক্রেতা আর কৌতূহলী দর্শকের কমতি নেই! এমন চিত্র ছিল আজ বুধবার ইছামতী নদীর পাশে মহিষাবান গ্রামের ঐতিহ্যবাহী মেলাটিকে ঘিরে। বগুড়ার পোড়াদহ মেলা নামেই এটি পরিচিত। মাঘ মাসের শেষ দিকে বা ফাল্গুনের শুরুতে পোড়াদহের মেলা বসে। বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবানে আজ মেলার মূল আকর্ষণ ছিল শত কেজি ওজনের বাগাড় মাছ। তবে চিতল, বোয়াল, আইড়, বাউশ, রুই, মৃগেল, কাতলাসহ নদীর হরেক রকমের মাছ নিয়েও লোকজনের আগ্রহের কমতি ছিল না।  মেলায় ওঠে ২ কেজি থেকে ২০ কেজি ওজনের কাতলা মাছ। ওজনভেদে প্রতি কেজি মাছ ৪০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হয়েছে

এই কাতলা মাছগুলোর চাহিদা ছিল বেশ

মেলায় ১৬ কেজি ওজনের বোয়াল মাছটির দাম হাঁকা হয় ১৮ হাজার টাকা

১২ কেজি ওজনের আইড় মাছটি হাতে ধরে বিক্রির জন্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন বিক্রেতা শাহ আলম মিয়া। মাছটির দাম চাওয়া হয় ১২ হাজার টাকা

১৬ কেজি ওজনের বোয়াল মাছটি ১৫ হাজার টাকায় কিনেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার মিঠু আহম্মেদ

মেলায় ওঠে বিভিন্ন প্রজাতির মাছ

মেলায় বিক্রির জন্য শত কেজি ওজনের বাগাড় মাছটি আনেন লাল মিয়া। তিনি মাছটির দাম চান ১ লাখ ২০ হাজার টাকা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর