,

ফাতেমাকে সঙ্গে পেলেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিচারিকা হিসেবে ফাতেমা বেগমকে পেয়েছেন। আদালতের আদেশে আজ বুধবার থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে থাকতে দেওয়া হয়েছে তাঁকে।

রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির বলেন, বুধবার থেকে ফাতেমা বেগমকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে থাকতে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে ফাতেমা খালেদা জিয়ার সঙ্গে আছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে। রায় ঘোষণার পরই সাবেক এ প্রধানমন্ত্রীকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে খালেদার গৃহকর্মী ফাতেমা বেগমকে তাঁর সঙ্গে দেওয়াসহ ডিভিশনের জন্য আবেদন করেন। আদালতে আবেদনে আইনজীবীরা বলেন, খালেদা জিয়া অসুস্থ। দীর্ঘদিন ধরে ফাতেমা তাঁকে দেখাশোনা করে আসছিলেন। ১১ ফেব্রুয়ারি আদালত কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেন খালেদা জিয়াকে ডিভিশন দেওয়ার জন্য। একই সঙ্গে ফাতেমাকে সঙ্গে রাখার আবেদনও আদালত মঞ্জুর করেন। এরপর গত রোববার খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হয়। ছয় দিনের মাথায় পরিচারিকা ফাতেমাকে খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি পেলেন। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর