বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা দিবস বলতে যা মনে করেন রাজশাহীবাসী ও তরুন-তরুনীরা

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী প্রতিনিধি : ভালবাসা!!!  ছোট্ট একটি শব্দে একটি সম্পর্কের নাম। মনের বিভেদ ভূলে যাওয়ার এক অনাবিল অনুভূতির বহি:প্রকাশ। কখনও হতাশা, কখনও বিচ্ছেদ আবার কখনও কাছে আসার তীব্র প্রয়াস। ভালবাসা মানেনা বয়স, জানে না দিন-ক্ষণ। ভালবাসা পরিপূর্ণতা আনে জীবনে, ভরিয়ে সবার মন। কবি নির্মলেন্দু গুণের ছোট জবাব, ভালোবাসা একটি বিশেষ ৭ দিনের জন্য নয়। সারাবছর, সারাদিন ভালোবাসার। তবে আজকের এ ১৪ ফেব্রুয়ারী দিনটি ভালোবাসা দিবস হিসেবে বেছে নিয়েছে মানুষ। ভালবাসার এই দিনটিকে স্মরণীয় করে রাখতে  সারা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে “বিশ্ব ভালবাসা দিবস”।

তারুণ্যের অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসে সারা বিশ্বের মতো আমাদের দেশের তরুণ- তরুণীদের মাঝেও ভালোবাসা দিবস পালিত হচ্ছে। ভালোবাসার উৎসবে মুখরিত সারাদেশ। এ উৎসবের ছোঁয়া লেগেছে গ্রাম-বাংলার জনজীবনেও। মুঠোফোনের মেসেজ, ই-মেইল অথবা ফেসবুক চ্যাটিংয়ে পুঞ্জ পুঞ্জ প্রেমকথার কিশলয় হয়ে উঠবে প্লাবিত। আজকে চকলেট, পারফিউম, গ্রিটিংস কার্ড, ই-মেইল, মুঠোফোনের এসএমএস-এমএমএসে প্রেমবার্তা, হীরার আংটি, প্রিয় পোশাক, জড়াজড়ি করা খেলনা মার্জার অথবা বই ইত্যাদি শৌখিন উপঢৌকন প্রিয়জনকে উপহার দেয়া হয়। নীল খামে হালকা লিপস্টিকের দাগ, একটা গোলাপ ফুল, চকলেট, ক্যান্ডি, ছোট্ট চিরকুট আর তাতে দুছত্র গদ্য অথবা পদ্য হয়ে উঠতে পারে উপহারের অনুষঙ্গ।

এই দিনে ভালবাসার মানুষগুলো তাদের পছন্দের মানুষটির সাথে স্মৃতিময় করে তুলতে চায় ভালোবাসা দিবস। মুক্তিযোদ্ধার কন্ঠের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল ভালবাসা দিবসের তাৎপর্য কি বা ভালোবাসা দিবস আপনার কাছে কি?নবীন, তরুণ-তরুণী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বিভিন্ন উত্তর হলো- অনেকের মতে, এটি বিশেষ কোন দিন
না, অন্যান্য দিনের মতোই! ভালবাসার কোন দিবস লাগে না যেকোন সময় ভালবাসা প্রকাশ করা যায়। কেউ বলেন, নিজের জন্য আর প্রেমিকার জন্য নয়, ভালবাসা মা, বাবা ও পরিবার এবং সকল প্রিয় মানুষ গুলোর জন্য। আবার কারো মতে, ভালবাসা না থাকলে পৃথিবী অর্থহীন, তাই ভালবাসা দিবসের তাৎপর্য অপরিসীম। ভালবাসা দিবস নিয়ে মেতে উঠে নোংরামি তাই কেউ বা একে বয়সের দোষ বলেও মনে করে থাকেন।

পিয়াল হাসান বলেন, ১৪ তারিখ মানুষের বানানো ভালবাসার দিবস। আর এর জন্য আমার কিছু বলার নাই। আমার গভীর মনোভাব থেকে আমার মনের ভাব প্রকাশ করছি। তা হলো, প্রথম ভালবাসার মনের ভেতর আনতে হবে আল্লাহর জন্য। তারপর নবীর জন্য, তারপর আব্বু আম্মুর জন্য, মানুষ অনেক কিছু বোঝে কিন্তু যেটা বোঝার দরকার, পালন করার দরকার, সেটার জন্য মানুষের গভীর ভালবাসাটা আসছে না। সবার প্রথমে আল্লাহকে ভালবাসো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শান্তা সরকার বলেন, আমার কাছে ভালবাসা দিবসের কোন তাৎপর্য নাই। আমার কাছে মনে হয় মানুষের মধ্যে সত্যিকার ভালবাসা থাকলে প্রতিদিনই ভালবাসা দিবস। এটি আলাদা করে পালন করার মতো না।

রওনক আলী বলেন, ভালবাসা মানে পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি গুলো। যার সাহায্যে জীবন টাকে এগিয়ে নিয়ে যায় যে কোনো পরিবেশে। বছরের ৩৬৫ দিনই ভালবাসার দিন কিন্তু হয়তো বলা হয়না। তাই ১৪ ফেব্রুয়ারী কতটা ভালবাসি তারই ছোট রূপ প্রকাশ করার দিন কারণ ভালবাসাতো আর পরিমাপ বা ওজন করা যায় না।

রুয়েট শিক্ষার্থী বাপ্পি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ভালোবাসার কথা বললেই সবার চোখে একজোড়া কপোত-কপোতীর চিন্তা মনে চলে আসে। আর আমরাও ভালোবাসার দিবস বা ভ্যালেন্টাইন ডে টাকে সেভাবেই ব্যবহারে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তবে একটা বিষয় আমাদের উপলব্ধিতে আসলেও তা ব্যবহারিক জীবনে স্থান পায়না যে এই ‘ভালোবাসা’ বিষয়টা
সার্বজনীন। অর্থাৎ ভালোবাসা শুধু একটা নির্দিশ।

নাজমুন নাহার বলেন, আমার মতে,ভালোবাসা হৃদযন্ত্রের গভীর বন্ধন,ভালবাসা কখন কিভাবে হয়,এটা কেউ বলতে পারে না।ভালবাসার জন্য কোন নিদিষ্ট দিন লাগে না,ভালবাসা মনের অজান্তে হয়ে যায়। যেমন, সন্তানের প্রতি মায়ের ভালবাসা,এই ভালবাসার জন্য নির্দিষ্ট দিন লাগে না,তেমনি ছোট বড়, প্রিয় মানুষের জন্য প্রতিটি দিনই ভালবাসার দিন ভালবাসার সংজ্ঞা তাৎপর্য বলে শেষ করা যাবে না।

এক কলেজ শিক্ষক বলেন, যদি মন পবিত্র হয় আর সেই মনে ভালবাসা থাকে তাহলে প্রতিদিনই ভালবাসার দিন।

রোবায়তা ইসলাম বলেন, ভালবাসা এক অদৃশ্য অনুভূতি যা অন্তরে ভালোলাগা জাগায়,ভালো কিছুর অনুপ্রেরণা দেয়,ভালভাবে বাচতে শেখায়। ভালবাসা দিবস হয়ে উঠুক সকলের প্রতি সকলের ভালবাসার বহিঃ প্রকাশ।

কলেজ শিক্ষার্থী নীরব হাসান বলেন, মুলত এই ভালবাসা দিবস প্রেমিক প্রেমিকার বা স্বামী স্ত্রীর ভালবাসাকেই নির্দেশ করে। তবে আমার কাছে এর তাৎপর্য আরো বেশি। দিনটা ভালবাসার। এই ভালবাসাটা মা বাবা ভাই আত্মীয় স্বজন সবার সাথেই ভাগ করে নিয়ে উদযাপন করা উচিত।
সাদিয়া মিম বলেন, ভালোবাসা প্রতিদিনের জন্য। ভালোবাসতে দিন লাগেনা,লাগেনা সন্ধ্যা। শুধু প্রয়োজন ভালোবাসার মানুষের দেওয়া মুহূর্ত। তাই আমার কাছে ভালোবাসার দিবসের মূল্য নেই। ভালোবাসা হোক সকাল রাত্রি।

দর্শন বিভাগের শিক্ষার্থী শীলা বলেন, ভালবাসা হচ্ছে মনের কোনে বেড়ে ওঠা তার জন্য একটু টান,একটু মায়া। অনেক দূরে থাকার পরও অনেক বেশী মিস করা। তার কথা মনে হলে হার্টবিট বেড়ে যাওয়া।

মানিক বলেন, মাঝে মাঝে আমরা অন্যের মাঝে নিজেকে খুঁজে পাই। প্রত্যেকটি প্রতিচ্ছবিই নিজেকে আরো স্পষ্ট করে চেনায়। আলো দেখায়। দিন শেষে আমরা সবাই অনেক একা। কিন্তু প্রত্যেককে একে অপরকে দরকার। তাই চলো,বের হই, বাহিরের আলো খুব বেশি না হলেও, অন্ধকারে পথ ঠিকই দেখাবে। ফুল হই, বৃষ্টি হই, মেঘ হয়ে হারিয়ে যাই, বাতাস হয়ে মেঘ পারি দিই। বন্ধু হই।

সামিরা ইয়াসমিন বলেন, ভালবাসা জিনিসটা একটি আপেক্ষিক বিষয় যা মন থেকে আসে। ভালবাসা দিবস পালন করলেই যে ভালবাসা হয় এমনটা নয়। ভালবাসতে কোন দিবস লাগে না। ভালবাসা দিবসে আমরা অঙ্গিকার করতে পারি আমরা ছোট বড় সবাইকে ভালবাসবো। কেউ কারো সাথে কলহ ঝগড়ায় লিপ্ত হব না।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান রিয়া বলেন,খুব সুন্দর একটা শব্দ ভালোবাসা। ভালোবাসা শুধু দুটি মানুষের মধ্যে সীমাবদ্ধ না। সব কিছুর মধ্যে থাকে ভালোবাসা যেমন ভোরের সূর্য উঠা থেকে গোধূলি বিকাল এর সৌন্দর্য একটি প্রকৃতির ভালোবাসা। মা,বাবা ,ভাই,বোন উপর ভালোবাসা । বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা ।