,

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : সুসময় যাচ্ছে ভারতের। সাফল্যের মুকুটে যোগ হচ্ছে একেকটি পালক। এবার ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠল বিরাট কোহলির দল।

বর্তমানে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে আছে ভারত। দুইয়ে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতেও একই দশা হল প্রোটিয়াদের। সিংহাসন ছেড়ে নেমে যেতে হল দুইয়ে।

মঙ্গলবার রাতে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে ৬ ম্যাচ ওয়ানডে সিরিজ ৪–১ ব্যবধানে জিতেছে ভারত। এই সুবাদেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করলেন ভারতীয়রা। সেঞ্চুরিয়ানে শেষ ম্যাচ হারলেও শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে তাদের।

এখন ১২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। এ নিয়ে পাঁচবার ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। ৯০ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের সাত নম্বরে আছে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল ভারত। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর