,

বন্দুক হামলায় শিকাগোতে পুলিশ কমান্ডার নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শিকাগোর কেন্দ্রস্থলে মঙ্গলবার বন্দুক হামলায় উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জানা যায়, একটি সরকারি ভবনে এক ব্যক্তি সাথে বন্দুকযুদ্ধে ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই লোকটি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।

খবরে বলা হয়, ৫৩ বছর বয়সী কমান্ডার পল বাউয়ার হামলাকারীর গুলির আঘাতে মারাত্মকভাবে আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা নেয়ার সময় তার মৃত্যু হয়।

পুলিশ প্রধান এডি জনসন জানান, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

এক সংবাদ সম্মেলনে জনসন বলেন, ‘আমাদের জন্য আজ একটি কঠিন দিন। নিরাপত্তা বাহিনীর টহল দল মঙ্গলবার বিকেলের দিকে এক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখে। লোকটির কর্মকাণ্ডে সন্দেহ হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হলে সে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

শিকাগোর গুরুত্বপূর্ণ সরকারি ভবন থমসন সেন্টারের নিচ তলায় এ বন্দুকযুদ্ধ হয়। এ ভবনটিতে বিভিন্ন সংস্থার অনেক অফিস রয়েছে।

ইলিনয় গভর্নর ব্রুস রনার টুইটারে এক বার্তায় বলেন, ‘আজ থমসন সেন্টারে বন্দুকযুদ্ধে নিহত কর্মকর্তার পরিবার ও সহকর্মীদের প্রতি আমরা শোক ও সমবেদনা জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর