,

এক রাতেই সানিকে ছাড়িয়ে গেলেন প্রিয়া

news-image

বিনোদন ডেস্ক : মাত্র এক রাতেই সেলিব্রিটি হয়ে উঠেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে একটি ভিডিওতে। যেখানে দেখা যাচ্ছে স্কুলের একটি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা আনন্দ করছে। এরপর দেখা যায় ভিডিওতে একটি ছেলে এক মেয়ের দিকে ভুরু নাচিয়ে ইশারা করছে। পাল্টা ইশারা করে মেয়েও।

এরপরই দেখা যায়, মেয়েটি চোখ টিপে প্রেমের আদর গ্রহণ করছে ছেলেটির থেকে। ভ্যালেন্টাইন্স ডে-র একদিন আগে এই ভিডিওটি নিয়ে মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া।

ভিডিওটি একটি মালয়ালি ছবির অংশ। ছবির নাম ‘উরু আদার লাভ’। ছবির অন্যতম মূল চরিত্রে অভিনয় করছে সিনেমা জগতে সদ্য পা রাখা প্রিয়া। এই ছবিরই একটি গান ‘মানিকিয়া মালারইয়া।’ সেই গানেরই একটি দৃশ্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা ইউটিউবে ইতিমধ্যেই ২ মিলিয়ন ভিউ পেয়েছে। এরপরই রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছেন প্রিয়া।

এমনকি সানি লিওনি, ক্যাটরিনা কাইফদেরও হারিয়ে দিয়েছেন তিনি। গুগল সার্চে এই দু’দিনে সবচেয়ে বেশিবার সার্চ হয়েছে প্রিয়ার নাম। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন সানি লিওন। তারপর ক্যাটরিনা কাইফ, অানুশকা শর্মা, দীপিকা পাড়ুকোনরা ছিলেন তালিকায়।

কেরলের ত্রিশূরের বাসিন্দা প্রিয়া ভক্তদের পাগল করে দিয়েছেন। শান রহমানের সুরে, ভিনীথ শ্রীনিবাসনের আওয়াজে গানটি ইতিমধ্যেই জনপ্রিয়। প্রিয়া তো বটেই।

টুইটারে প্রিয়া বলেছেন, একটা গানের জন্য সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয় হয়ে যাব তা ভাবতেই পারিনি। এত লোক আমাকে সমর্থন করেছেন!‌ ‌‌

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর