,

কে এই তরুণী?

news-image

ফেইসবুক, টুইটার কিংবা ইন্সটাগ্রামজুড়ে তাকে ঘিরে চলছে আলোচনার ঝড়। মাত্র ২৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে ভ্রু নাচিয়ে কোটি তরুণের হৃদয়ে কাঁপন ধরানো কে এই তরুণী?

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, তার নাম প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি ‘ওরু আদার লাভ’ নামে একটি দক্ষিণী চলচ্চিত্রের গানের অংশ। গানের শিরোনাম ‘মাণিক্য মালারায়া পুভি’।

গানের দৃশ্যে অদ্ভুতভাবে ভ্রু নাচানোর কৌশল মুগ্ধ করেছে দর্শকদের।

 

ছবিটি মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে গানটি রিলিজ দেওয়া হয়েছে। ছবিটি পরিচালনা করছেন ওমর লুলু।

৩ মিনিট ১৭ সেকেন্ড ব্যাপ্তির গানটিতে মাত্র ২৯ সেকেন্ডের উপস্থিতিই যে এতটা আলোড়ন তুলবে সেটা ঘুণাক্ষরেও ভাবেননি পরিচালক। এমনকি প্রিয়া প্রকাশ নিজেও দর্শকদের অভাবনীয় ইতিবাচক প্রতিক্রিয়া রীতিমত অবাক।

টুইটে কেরালায় জন্ম নেওয়া ২০ বছর বয়সী এ তরুণী লিখেছেন, “কিছুতেই বিশ্বাস করতে পারছি না!”

তিনি রাজ্যের বিমলা কলেজে বি.কম পড়ছেন। ছোটবেলা থেকেই টুকটাক মডেলিং করলেও এটিই তার প্রথম চলচ্চিত্র। তবে প্রিয়া প্রকাশ এ চলচ্চিত্রের পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর