,

নিউ সাউথ ওয়েলস রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে শাকিব-বুবলী

news-image

‘সুপার হিরো’ ছবির শুটিংয়ে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাকিব খান ও বুবলী। আর সেখানে শুটিংয়ের অনুমতি দেওয়ায় দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় এই জুটি।

এ বিষয়ে শাকিব খান বলেন, ‘তারা অস্ট্রেলিয়ায় আমাদের শুটিংয়ের ব্যাপারে অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’

তিনি আরও বলেন, ‘সুপার হিরো ছবির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এর জন্য তারা (দুই মন্ত্রী) আমাদের ধন্যবাদ জানিয়েছেন।’

আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, টাইগার রবি, শম্পা রেজা প্রমুখ। হার্টবিট কথাচিত্র প্রযোজিত ছবিটি এবারের ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর