রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের যে ছবিগুলো দেখে শিউরে উঠছে সবাই…

news-image

ক্রিকেট মানে ব্যাট-বলের লড়াই। ব্যাটে বল লাগার সাথে সাথে ফিল্ডারদের ছোটাছুটি। দিনশেষে এক দলের আনন্দ, আর আরেক দলের বিষাদ। সমর্থকদের উল্লাস কিংবা মুদ্রার অপর পিঠে থাকা বেদনার গল্প। না, ক্রিকেটে বেদনার গল্পের শেষ এখানেই নয়। ক্রিকেটারদের বেদনার গল্প কয়জন জানে? কেউ কি জানে, একটি ইনজুরি একজন ক্রিকেটারের জন্য কী পরিমাণ বেদনার কারণ হতে পারে? 

এটা সবাই জানে যে, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পেয়েছিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার সেই জাদুকরী বাঁ-হাতের কনে আঙুল। অধিকাংশ মানুষই হয়ত অনুমানও করতে পারেনি, কী ভয়ংকর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটর ‘পোস্টার বয়’কে। 

সম্প্রতি সোশ্যাল সাইটে কয়েকটি ছবি ভাইরাল হয়ে গেছে। হাসপাতালে ডা: অজিত আগরওয়ালের রুমে সাকিবের আঙুলে দেওয়া সেলাই কাটার ছবি। যাতে সেলাই কাটার সময় যন্ত্রণায় কুঁকড়ে যেতে দেখা গেছে সাকিবকে। গত ১০ ফেব্রুয়ারি মরিয়া হয়েই সাকিব ছুটে গিয়েছিলেন ডাক্তারের কাছে। তিনি টি-টোয়েন্টি সিরিজটা মিস করতে চান না। কিন্তু ডাক্তার তাকে যে তথ্য দিলেন, তা মন খারাপ করার মতই। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না তিনি! 

আঙুলের ব্যথার চেয়ে মাঠে না নামতে পারার ব্যথাটা সাকিবের সবচেয়ে বেশি। আর সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ছবিগুলো দেখে ক্রিকেটপ্রেমীরা শিউরে উঠছেন। একজন ক্রিকেটারের কী ভয়াবহ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, পারফর্ম করে জাতীয় দলে জায়গা ধরে রাখতে হয়, তা অনুভব করছেন সবাই। ক্রিকেটের তিন ফরম্যাটে বিশ্বের সেরা অল-রাউন্ডার যে অন্য সবার মতই রক্তমাংসের মানুষ, তা খুব ভালোভাবেই বুঝতে পারছেন ক্রিকেটপ্রেমীরা। আর সাকিবের জন্য উজার করে দিচ্ছেন ভালোবাসা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ