রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় স্কুলছাত্র নিহত

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরে সন্ত্রাসীদের হামলায় সাকিব (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রাশেদ নামে তার এক সহপাঠী। নিহত সাকিব এক পুলিশ কনস্টেবলের ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্র রাশেদকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ লাইনস স্কুলের দশম শ্রেণির তিন ছাত্র সাকিব, রাশেদ ও অমি শহরের অদূরে বকচরায় ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিল। সেখানে তাদের সঙ্গে কারও ঝগড়া হয়।

এক পর্যায়ে তিন বন্ধু ফিরে আসার সময় বাইপাস রোডের ধারে পিছন দিক থেকে সন্ত্রাসীরা তাদের ওপর হকি স্টিক নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি মারধরে তারা গুরুতর আহত হয়ে পড়লে কে বা কারা তাদের একজনকে মৃত অবস্থায় সাতক্ষীরা হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, হামলাকারীদের চিহ্ণিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানান তিনি।

তিনি জানান নিহত সাকিবের বাবা পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম কলারোয়া উপজেলার সরসকাটি পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন। আহত রাশেদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আবদুল আজিজের ছেলে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত