,

সালমানের নায়িকা হচ্ছেন অ্যামি জ্যাকসন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সুলতান খ্যাত অভিনেতা সালমান খানের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সালমান খান অভিনীত ‘কিক’ সিনেমাটিতে জ্যাকুলিন ফার্নান্দেজের পরিবর্তে অ্যামি জ্যাকসন অভিনয় করবেন।

উল্লেখ্য,২০১৪ সালে মুক্তি পায় ‘কিক’। এতে সালমানের সঙ্গে জুটি বাঁধেন জ্যাকুলিন ফার্নান্দেজ। মুক্তির পর এ জুটি দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি পেয়েছিলেন বক্স অফিস সাফল্য। এরপর সিনেমাটির সিক্যুয়েল ‘কিক-টু’ নির্মাণের ঘোষণা দেন নির্মাতা সাজিদ নাদিওয়াদওয়ালা।

‘কিক টু’ সিনেমায় সালমান খানের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজ জুটি বেঁধে অভিনয় করার কথা ছিল। চলতি বছরের মাঝামাঝি সময় সিনেমাটির শুটিং শুরু হবে বলেও শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণায় নির্মাতা জানিয়েছেন, ২০১৯ সালে বড়দিন উপলক্ষে মুক্তি পাবে ‘কিক-টু’। এতে প্রধান চরিত্রে থাকবেন সালমান খান। কিন্তু এতে এই অভিনেতার বিপরীতে কে অভিনয় করবেন তা উল্লেখ করেননি। আর এতেই গুজব শোনা যাচ্ছে জ্যাকুলিনের পরিবর্তে জ্যাকসন অভিনয় করতে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর