,

সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে কৌতূহল জাগালেন রুক্মিণী

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় বাঙালি মডেল রুক্মিণী মৈত্র। তিনি আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পণ্য ও ম্যাগাজিনে শুভেচ্ছা দূত হিসাবে কাজ করছেন। যদিও সম্প্রতি মডেল হিসেবেই প্রতিষ্ঠা পেয়েছেন। রুক্মিণী মৈত্রর অভিষেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। নাম ‘চ্যাম্প’। প্রেমিক দেব-এর বিপরীতে ছিলেন তিনি।

গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে ভক্তদের কৌতূহল চরমে তুলে দিচ্ছিলেন এই অভিনেত্রী। বিদেশের কোনো এক সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। মাছ ধরছেন। আর সেই ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। তবে তিনি যে কোথায় ঘুরতে গেছেন, কী কী করছেন, সে সব কিছুই জানাননি তিনি। ফলে সকলে ধরেই নিয়েছিলেন, হয়তো প্রেমিক এবং টলিউড তারকা দেবের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন তিনি।

তাই যখন রুক্মিণী ছবিগুলো শেয়ার করছিলেন, তখন অনেকেই ভেবেছিলেন ছবিগুলো বোধহয় দেবের তোলা। কেউ কেউ তো আরও একধাপ এগিয়ে বলেই ফেলেছিলেন, ছবিতে ফটোগ্রাফার হিসেবে দেবের নাম উল্লেখ না করে অন্যায়ই করছেন রুক্মিণী।

কয়েকদিন আগেই শেষ হয়েছে দেবের পরবর্তী সিনেমা ‘‌কবীর’‌–এর শ্যুটিং। তারপরে বালি–র উবুদ–এ ছুটি কাটাতে যান রুক্মিণী। ছবিগুলো সেখানেই তোলা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর