,

প্রীতি ফুটবলে অংশ নিচ্ছেন শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ২৩ ফেব্রুয়ারি আশুলিয়ার তুরাগ ক্রিয়েশন ওয়ার্ল্ডে বাংলাদেশ ফিল্ম ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ফিল্ম ক্লাব বনাম বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি- এ দুটি দলে বিভক্ত হয়ে মাঠে নামবেন নায়ক, পরিচালক ও প্রযোজকরা। এই ম্যাচে শাকিব খান মাঠে নামবেন। শাকিব খানের পায়ে দেখা যাবে ফুটবল। আর সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে শাকিব গায়ে চড়াবেন ১০ নম্বর জার্সি।

সেখানেই ফিল্ম ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সিটি পরে মাঠে নামবেন শাকিব, সঙ্গে থাকবেন চলচ্চিত্রের আরও বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। অপর দলের নেতা হিসেবে থাকবেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। বিষয়টি প্রিয়.কমকে জানিয়েছেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল।

নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের অংশগ্রহণে ওইদিন জমে উঠবে ফিল্ম ক্লাবের এ আয়োজন। শুধু ফুটবল ম্যাচ নয়, দিনব্যাপী জমজমাট আরও অনেক আয়োজন রাখা হয়েছে সেখানে। শাকিব খান ছাড়াও এ বনভোজনে উপস্থিত থাকছেন নিরব, ইমন, ববি, বুবলিসহ আরও অসংখ্য তারকা অভিনেতা-অভিনেত্রী।

সম্প্রতি ‘সুপার হিরো’ নামে আরও একটি ছবির শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়া যান শাকিব। শুটিং শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

এদিকে ১৬ ফেব্রুয়ারি মুক্তি মিমের সাথে ‘আমি নেতা হবো’ ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর