,

‘ইসরায়েল পাগল হয়ে গেছে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক ও মিডিয়া উপদেষ্টা বাসিনা শাবান বলেছেন, ‘সিরিয়া কর্তৃক এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করায় ইসরায়েল পাগল হয়ে গেছে।’

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের ইসলামি বিপ্লববার্ষিকীর এক অনুষ্ঠানে রবিবার তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এফ-সিক্সটিন জঙ্গিবিমানটি ইরান ভূপাতিত করেছে বলে ইসরায়েল অভিযোগ করছে। কিন্তু এ অভিযোগের কোনো ভিত্তি নেই। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই বিমানটি ভূপাতিত করেছে। শুধু জঙ্গিবিমান নয়, ইসরাইলের অনেক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। এজন্য ইসরায়েল এখন পাগল হয়ে গেছে। কারণ এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ইসরায়েলি যুদ্ধাস্ত্রগুলোর টিকে থাকার ক্ষমতা নেই।

শনিবার সকালে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এফ-সিক্সটিন জঙ্গিবিমানকে ভূপাতিত করার পর তেল আবিব জনমতকে ধোঁকা দিতে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে।

ইসরায়েল দাবি করছে, সিরিয়া নয় বরং ইরান জঙ্গিবিমানটি ভূপাতিত করেছে। তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর