,

জয়া প্রধান চরিত্রে, বাদ পড়লেন কোয়েল

news-image

বিনোদন ডেস্ক : কয়েক বছর আগে কলকাতার নন্দিতা রায় ও শিবপ্রসাদের ‘কণ্ঠ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওই সময়ে জয়ার সঙ্গে ছবির প্রধান চরিত্রে থাকার কথা ছিল কোয়েল মল্লিকের।

দীর্ঘ দিন পর এবার ‘কণ্ঠ’ ছবির কাজ শুরু হতে যাচ্ছে। তবে ছবির চরিত্র ভাবনায় বেশ পরিবর্তন এসেছে। ভারতের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিতে জয়া আহসান থাকলেও, থাকছেন না কোয়েল মল্লিক। তবে ছবিটির সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছেন পাওলি দাম।

জানা গেছে, ছবিটির মূল চরিত্রে অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের। এখন ওই চরিত্রে (কণ্ঠ থেরাপিস্টের ভূমিকায়) দেখা যাবে জয়াকে। ছবির দ্বিতীয় গুরুত্বপূর্ণ নারী চরিত্রে (যেটায় অভিনয় করার কথা ছিল জয়ার) অভিনয় করবেন পাওলি দাম।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ছবির দু’টি চরিত্রই বেশ গুরুত্বপূর্ণ বলে জানতাম। তবে কোয়েলের না থাকার বিষয়ে আমি কিছু জানি না। তিনি আরও বলেন, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। আশা করছি কাজটি ভালো হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস