,

পোপের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করতে আজ ভ্যাটিক্যান সিটি সফর করবেন। পোপের আমন্ত্রণে সকালে তিনি এ হলি সিটি সফরে যাচ্ছেন। ভ্যাটিক্যান সিটিতে পৌঁছার পর সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।

এর আগে পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। প্রধানমন্ত্রী সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি ভ্যাটিক্যান সিটিতে সিস্টিন চ্যাপেল এবং সেন্ট পিটার’স ব্যাসিলিকা পরিদর্শন করবেন।

‘দি সিস্টিন চ্যাপেল’ ভ্যাটিক্যান সিটিতে ক্যাথলিক ধর্ম গুরু পোপের প্রশাসনিক বাসভবন অ্যাপোস্টলিক প্রাসাদের প্রার্থনার জন্য নির্দিষ্ট স্থান। এটি ‘ক্যাপেলো মেগনা’ নামেও পরিচিত। ‘পোপ সিক্সটাস ৪র্থ’ ১৪৭৭ থেকে ১৪৮০ সালের মধ্যে এটি পুননির্মাণের সময় থেকেই এই নামকরণ হয় এবং সেই সময় থেকেই এটি ধর্মীয় কাজ এবং পোপের কার্যক্রমের জন্য ব্যবহূত হয়ে আসছে।

‘সেন্ট পিটার’স ব্যাসিলিকা’ ভ্যাটিক্যান সিটিতে একটি ইতালীয় রেনেসাঁ (পুনর্জাগরণ) গির্জা। এটি রেনেসাঁ স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন এবং পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। রেনেসাঁ যুগের বিখ্যাত স্থাপত্যবিদ দোনাতো ব্রামান্তে, সে সময়কার বিখ্যাত ভাস্কর ও চিত্র শিল্পী মিকেল অ্যাঞ্জেলো, স্থাপত্যবিদ কার্লো মদার্নো এবং জিয়ান লরেঞ্জো বেরনিনি এর নকশা প্রণয়ন করেন।

বিকেলে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর রোমে অবস্থানরত হোটেল কক্ষে সাক্ষাত করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইতালিতে চার দিনের সরকারি সফরে রবিবার দেশটিতে আসেন। বাসস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর